পারমাণবিক বোমার মতোই গুরুত্বপূর্ণ’: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে অনড় ইরান

দাদা ভাই ツ
0


  

আলোচনায় কোনো অগ্রগতির আভাস না মিললেও, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান যে আগের চেয়ে অনেক কড়া হয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছেন দেশটির কর্মকর্তারা।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি চুক্তির খসড়া আদান-প্রদান চলছে। সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাবে তেহরান কী বলে, তার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। এর মধ্যেই ইরানের কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বারবার জোর দিয়ে বলছে যে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখাটা তাদের কাছে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 

শনিবার পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই সাংবাদিকদের জানান, ইরান এখনো ওয়াশিংটনের প্রস্তাব পর্যালোচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আমরা আমাদের কাজ নিজেদের গতিতেই করি, কোনো সময়সীমা বা ডেডলাইনের তোয়াক্কা করি না।' 

আলোচনায় কোনো অগ্রগতির আভাস না মিললেও, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান যে আগের চেয়ে অনেক কড়া হয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছেন দেশটির কর্মকর্তারা। এমনকি এই প্রণালির গুরুত্ব এখন তাদের কাছে পারমাণবিক কর্মসূচির সমান হয়ে দাঁড়িয়েছে, যার জন্য কয়েক দশক ধরে ইরানকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। 

Post a Comment

0Comments

Post a Comment (0)