মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি, তালিকায় নাম যেসব নেতা ও পুলিশ কর্মকর্তার
মিরপুর অঞ্চলে চাঁদাবাজির ‘স্পট’ ১৫০টির বেশি।
চাঁদাবাজিতে জড়িত ৭২ জন। আশ্রয়-প্রশ্রয়দাতা ২৫ জন।
তালিকার বেশির ভাগই বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তালিকা করে অভিযান শুরু।
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৩ নম্বর সেকশনের দিকে যেতে রাস্তার ওপর ও ফুটপাতে শত শত দোকান বসে। একটু সামনেই কয়েকটি স্কুল। সেগুলোর আশপাশের রাস্তা, গলির সড়ক ও ফুটপাত দখল করে বসে দোকানের পর দোকান। দেখলে মনে হবে যেন পুরোটাই বিপণিবিতান।
রাস্তাগুলো সিটি করপোরেশনের। দোকান হকারের। কিন্তু সেখান থেকে চাঁদা তোলেন স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী ও সন্ত্রাসী। দিনের পর দিন পুলিশের চোখের সামনেই দোকানগুলো বসছে। চাঁদার কথাও থানা-পুলিশের অজানা নয়। কিন্তু দোকান উচ্ছেদ অথবা চাঁদাবাজি বন্ধ হয় না। অনেকটা মিলেমিশে চাঁদাবাজি চলছে।
অপেক্ষা করুন...
আপনাকে কাঙ্ক্ষিত খবর জানতে ২০ সেকেন্ড অপেক্ষা করতে হবে।



