সীমান্ত হত্যা ও মাদক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা নাসিরুদ্দীন পাটোয়ারীর

দাদা ভাই ツ
0


 সীমান্ত হত্যা ও মাদক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘সরকার প্রকৃত জাতীয়তাবাদী হয়ে থাকলে সীমান্ত রক্ষা হবে তাদের প্রধান কর্তব্য। সীমান্তে হত্যা বন্ধে সরকার উদ্যোগ না নিতে পারলে সীমান্তের দিকে দেশের মানুষকে নিয়ে লংমার্চ করা হবে।’ এসময় সরকারের এমপি-মন্ত্রীরা মাদক ব্যবসায় জড়িত বলেও অভিযোগ করেন তিনি।


মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্তবর্তী ধ্বজনগর গ্রামে গত শুক্রবার রাতে বিএসএফের গুলিতে নিহত মো. মোরসালিন এবং মধুপুর গ্রামের নবীর হোসেনের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এসময় নাসিরুদ্দীন পাটোয়ারী নিহত মো. মোরসালিন ও নবীর হোসেনের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করেন। 

পরে তিনি বলেন, ‘সরকারকে অতিদ্রুত সীমান্ত হত্যা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাব। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করুন। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নির্মাণ করুন—যাতে জীবন-জীবিকা নিশ্চিত হতে পারে। যারা মাদক কারবারী, চোরাকারবারী তাদেরকে আইনের আওতায় আনা হোক।’

এই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কোনো স্টেটমেন্ট বা বক্তব্য না দেওয়ায় কিংবা কোনো উদ্যোগ না নেওয়ায় তাদেরকে চুড়ি পরিয়ে রাখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

Post a Comment

0Comments

Post a Comment (0)