বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ

দাদা ভাই ツ

 

বিয়ের এক দশক পর এক নারী একসঙ্গে সাত সন্তানের জন্ম দিয়েছেন। তবে শেষপর্যন্ত কোনো শিশুকেই বাঁচানো সম্ভব হয়নি। এই নবজাতকদের মধ্যে চারজন ছেলে ও তিনজন মেয়ে ছিল। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার কালুখালী গ্রামে।

 


পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামের বাসিন্দা মহসিন মোল্যার স্ত্রী সালমা বেগম দীর্ঘ ১০ বছর পর গর্ভধারণ করেন। কয়েক মাস আগে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষায় চিকিৎসকেরা তার গর্ভে ছয়টি সন্তান রয়েছে বলে জানান। তবে প্রসবের সময় দেখা যায়, তিনি সাত সন্তানের জন্ম দিয়েছেন।

 

গত সোমবার (৪ মে) হঠাৎ প্রসব ব্যথা শুরু হলে সালমা বেগমকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার (৫ মে) রাতে প্রথম সন্তানের জন্ম হয়। জন্মের কিছু সময়ের মধ্যেই শিশুটি মারা যায়। পরে একই রাতে আরও একটি সন্তান জন্ম নেয় এবং সেটিও বাঁচেনি।

 

পরদিন বুধবার (৬ মে) রাত পর্যন্ত পর্যায়ক্রমে আরও পাঁচটি শিশুর জন্ম হয়। কিন্তু অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় তাদের কেউই বেশিক্ষণ বাঁচেনি বলে জানিয়েছে পরিবার।

সম্পূর্ণ খবরটি পড়তে ১ মিনিট অপেক্ষা করুন

60