শহরে নারীর নিরাপত্তা কতটা?-সরেজমিনে খতিয়ে দেখতে সাধারণ নারীর ছদ্মবেশে রাস্তায় বেরিয়েছিলেন এক নারী পুলিশ কর্মকর্তা। তবে এরপর তো হতবাক হয়েছেন নিজেই। ভিন্ন ও অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। তিন ঘণ্টায় তার দিকে এগিয়ে যান প্রায় ৪০ জন পুরুষ। এর মধ্যে অনেকে মদ্যপ অবস্থায় এসে কুপ্রস্তাবও দেন বলে অভিযোগ উঠেছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। মালকাজ গিরির ওই পুলিশ কমিশনারের নাম সুমতি বলে জানা গেছে। শহরের রাস্তায় নারীরা যে নিরাপত্তা সংকটের মুখোমুখি হন, তা বোঝার জন্যই সাহসী এবং ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে মধ্যরাতের পরে একাই শহরের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এই আইপিএস অফিসার। তিন ঘণ্টার মধ্যে ৪০ জন পুরুষের মুখোমুখি হতে হয় তাকে।
ঘটনাটি নিয়ে এরইমধ্যে হইচই পড়ে গেছে ভারতে। দেশটিতে নারীর নিরাপত্তা ঘিরে থাকা বিভিন্ন বিতর্ককে আরও জোরদার করেছে এ ঘটনা।
সম্পূর্ণ খবরটি পড়তে ১ মিনিট অপেক্ষা করুন
60


