দাদা ভাই ツ” এর ঐতিহাসিক উন্নয়নের ইশতেহার 🤣

দাদা ভাই ツ
0


 

প্রিয় এলাকাবাসী,

আমি “দাদা ভাই ツ”, আপনাদের ভবিষ্যৎ চেয়ারম্যান প্রার্থী।
আমি নির্বাচনে জিতলে এমন উন্নয়ন করবো, যা ইতিহাসে কেউ কোনোদিন কল্পনাও করে নাই! 😎

আমার যুগান্তকারী উন্নয়ন পরিকল্পনা:

  • প্রত্যেক ঘরে ঘরে কারেন্টের লাইন কেটে হারিকেন বিতরণ করা হবে, যাতে সবাই প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারে। 🏮
  • পাকা রাস্তা কেটে খাল বানানো হবে, যাতে বর্ষাকালে নৌকা চালিয়ে স্কুল-কলেজ যাওয়া যায়। 🚣
  • ব্রিজ ভেঙে হাক্কা দেওয়া হবে, যাতে জনগণ লাফ দিয়ে শরীরচর্চা করতে পারে। 💪
  • মোবাইল টাওয়ার বন্ধ করে কবুতরের মাধ্যমে মেসেজ পাঠানোর ব্যবস্থা করা হবে। 🕊️
  • সব WiFi খুলে ফেলা হবে, যাতে মানুষ আবার প্রতিবেশীর সাথে কথা বলা শেখে। 📵
  • এলাকায় মশা বাড়ানোর জন্য বিশেষ ড্রেন উন্নয়ন প্রকল্প চালু করা হবে। 🦟
  • যারা রাতে ঘুমাতে পারে না, তাদের জন্য সারারাত মাইকিং করা হবে।🔊
  • প্রতিটা মোড়ে ৩টা করে স্পিড ব্রেকার বসানো হবে, যাতে মোটরসাইকেল চালকরা আকাশে উড়ার অভিজ্ঞতা পায়। 🏍️
  • বৃষ্টির দিনে রাস্তার গর্তে মাছ চাষ প্রকল্প চালু করা হবে। 🐟
  • গরু-ছাগলের মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিটি মাঠে Free WiFi এর বদলে Free ঘাস দেওয়া হবে। 🌿
  • বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য “চায়ের দোকানে আড্ডা মন্ত্রণালয়” চালু করা হবে। ☕
  • প্রতিটি এলাকায় “অলস বসে থাকা উন্নয়ন বোর্ড” গঠন করা হবে। 😴
  • পরীক্ষার হলে বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, যাতে ছাত্ররা বইয়ের সাথে সম্পর্ক ভালো রাখে। 📚
  • ক্রিকেট খেলায় হারলে পুরো ইউনিয়নে ৩ দিনের শোক ঘোষণা করা হবে। 🏏
  • এলাকার সব ভাঙা রাস্তাকে “ঐতিহাসিক অফরোড ট্র্যাক” ঘোষণা করা হবে। 🚜
  • বিশেষ ঘোষণা 📢

    “আমার মার্কা কচু গাছ 🌱
    ভোট দিলে উন্নয়ন হবে আজব কাজ!” 🤣

    আমাকে আরও অদ্ভুত উন্নয়ন করার সাহস দেবে! আপনাদের একটি মূল্যবান ভোট।

এমন সব ফানি পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন। 

সম্পূর্ণ খবরটি পড়তে ১ মিনিট অপেক্ষা করুন

60

Post a Comment

0Comments

Post a Comment (0)